Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

অস্কার ২০২১: সম্ভাব্য সেরা চলচ্চিত্রের তালিকা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো পুরস্কার বিতরণীর এই ৯৩তম আয়োজনে এবার লড়বে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো।
অস্কার ২০২১: সম্ভাব্য সেরা চলচ্চিত্রের তালিকা

বিনোদন

টিবিএস ডেস্ক
28 February, 2021, 05:20 pm
Last modified: 09 March, 2021, 03:08 pm

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা

অস্কার ২০২১: সম্ভাব্য সেরা চলচ্চিত্রের তালিকা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো পুরস্কার বিতরণীর এই ৯৩তম আয়োজনে এবার লড়বে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো।
টিবিএস ডেস্ক
28 February, 2021, 05:20 pm
Last modified: 09 March, 2021, 03:08 pm

আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে এবারের একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস অ্যাওয়ার্ড (অস্কার) অনুষ্ঠান। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো পুরস্কার বিতরণীর এই ৯৩তম আয়োজনে এবার লড়বে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো।

আসরের সেরা পুরস্কার- 'বেস্ট পিকচার' বা 'সেরা চলচ্চিত্র' অ্যাওয়ার্ড এবার জয় করতে যাচ্ছে কোন চলচ্চিত্র, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিনোদন প্রকাশনা 'ভ্যারাইটি' ম্যাগাজিন ইতোমধ্যেই সম্ভাব্য বিজয়ী চলচ্চিত্রের একটি তালিকা তৈরি করেছে। চলুন জানা যাক, তালিকায় রয়েছে কোন চলচ্চিত্রগুলো:

‘নোম্যাডল্যান্ড’ চলচ্চিত্রের একটি দৃশ্য

নোম্যাডল্যান্ড

তালিকার শীর্ষে রয়েছে সার্চলাইট পিকচার্সের 'নোম্যাডল্যান্ড'। সবকিছু হারিয়ে ফেলা এক বৃদ্ধার আমেরিকান ওয়েস্টজুড়ে এক নিদারুণ যাত্রা ঘিরে এর গল্প। চীনা পরিচালক ক্লোয়ি জাও পরিচালিত এই চলচ্চিত্র ইতোমধ্যেই জিতে নিয়েছেন ভেনিস চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার। এতে অভিনয় করেছেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড, ডেভিড স্ট্রথার্ন, লিন্ডা মে প্রমুখ।

দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭

নেটফ্লিক্সের এই চলচ্চিত্র রয়েছে সম্ভাব্য বিজয়ের দ্বিতীয় নম্বরে। ১৯৬৮ সালে শিকাগোতে সংঘটিত ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন ঘিরে বিক্ষোভের কারণে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সাত ব্যক্তির সাতটি গল্প নিয়ে এগিয়েছে এর কাহিনি। আরন সরকিন পরিচালিত 'দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭'-এ অভিনয় করেছেন ইয়াহিয়া আবদুল-মতিন টু, সাচা ব্যারন কোহেন, জোসেফ গর্ডন-লেভিট, মাইকেল কিটন প্রমুখ।

মিনারি

তৃতীয় স্থানে রয়েছে এ২৪-এর প্রযোজনা 'মিনারি'। ১৯৮০-এর দশকে একটি খামার গড়ে তোলার উদ্দেশ্যে আরকানসাসে পাড়ি জমানো এক কোরিয়ান পরিবারকে ঘিরে এই চলচ্চিত্র নির্মাণ করেছেন লি ইসাক চুং। এতে অভিনয় করেছেন স্টিভেন ইয়ুন, ইয়েরি হান, অ্যালান এস. কিম প্রমুখ।

প্রমিজিং ইয়ং ওম্যান

ফোকাস ফিচার্সের চলচ্চিত্র 'প্রমিজিং ইয়ং ওম্যান' রয়েছে তালিকার ৪ নম্বরে। এমার‍্যাল্ড ফিনেল পরিচালিত এই চলচ্চিত্র অতীতের এক ট্রাজিক ঘটনার ট্রমা বয়ে বেড়ানো এক তরুণীর প্রতিশোধস্পৃহা ঘিরে বানানো। অভিনয় করেছেন ক্যারি মুলিগান, বো বার্নহ্যাম, লেভার্ন কক্স, মলি শ্যানন প্রমুখ।

ওয়ান নাইট ইন মায়ামি

তালিকার পঞ্চম স্থানে রয়েছে অ্যামাজন স্টুডিসের পরিবেশনা- 'ওয়ান নাইট ইন মায়ামি'। রেজিনা কিং পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন কিংসলি বেন-আডির, এলি গরি, অ্যালডিস হজ প্রমুখ। ১৯৬০-এর দশকের সাংস্কৃতিক বিক্ষোভ ও নাগরিক অধিকারের লড়াই ঘিরে এর কাহিনি।

নিউজ অব দ্য ওয়ার্ল্ড

৬ থেকে ২০

'সেরা চলচ্চিত্র' ক্যাটাগরিতে অস্কার জয়ের সম্ভাব্য তালিকায় আরও ১৫টি চলচ্চিত্রের নাম প্রকাশ করেছে ভ্যারাইটি। এ তালিকায় যথাক্রমে রয়েছে: 

৬। নিউজ অব দ্য ওয়ার্ল্ড [ইউনিভার্সেল পিকচার্স; পরিচালক: পল গ্রিনগ্র্যাস]

৭। সাউন্ড অব মেটাল [অ্যামাজন স্টুডিওস; পরিচালক: ড্যারিয়াস মারডার]

৮। জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ [ওয়ার্নার ব্রোস; পরিচালক: শ্যাকা কিং]

৯। মা রেইনি'স ব্ল্যাক বটম [নেটফ্লিক্স; পরিচালক: জর্জ সি. ওলফ]

১০। দ্য ফাদার [সনি পিকচারস; পরিচালক: ফ্লোরিয়ান জেলার]

১১। ম্যাঙ্ক [নেটফ্লিক্স; পরিচালক: ডেভিড ফিঞ্চার]

১২। ডা ৫ ব্লাডস [নেটফ্লিক্স; পরিচালক: স্পাইক লি]

১৩। সোল [পিক্সার; পরিচালক: পিট ডক্টর, কেম্প পাওয়ার্স]

১৪। ফার্স্ট কাউ [এ২৪; পরিচালক: কেলি রিচার্ড]

১৫। দ্য মৌরিতানিয়ান [এসটিএক্স ফিল্মস; পরিচালক: কেভিন ম্যাকডোনাল্ড]

১৬। অন দ্য রকস [এ২৪/অ্যাপল প্লাস; পরিচালক: সোফিয়া কপোলা]

১৭। ম্যালকম অ্যান্ড মেরি [নেটফ্লিক্স; পরিচালক: স্যাম লেভিনসন]

১৮। এনাদার রাউন্ড [স্যামুয়েল গোল্ডওয়াইন ফিল্মস; পরিচালক: থমাস ভিন্টারবার্গ]

১৯। হিলবিলি এলিজি [নেটফ্লিক্স; পরিচালক: রন হাওয়ার্ড]

২০। পাম স্প্রিংস [হুলু/নিয়ন; পরিচালক: ম্যাক্স বারবাকো]।


  • সূত্র: ভ্যারাইটি ম্যাগাজিন

Related Topics

টপ নিউজ

অস্কার / হলিউড / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab