Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
সংবিধানের ধারাবাহিকতার নামে আ.লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার দরজা খোলা রাখা হচ্ছে: নাহিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 May, 2026, 08:10 pm
Last modified: 03 May, 2026, 09:36 pm

Related News

  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সহিংসতার আশঙ্কা: ৫ জেলায় বিজিবি মোতায়েন
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা

সংবিধানের ধারাবাহিকতার নামে আ.লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার দরজা খোলা রাখা হচ্ছে: নাহিদ

প্রথম অধিবেশনকে সরকার ব্যর্থ করেছে—মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘এই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ বাস্তবায়ন নিয়ে আমাদের আলোচনা করার কথা ছিল। সবকিছু বাদ দিয়ে সরকার তার মতো করে সংবিধান ও সংসদ পরিচালনা করেছে। এটা যদি অব্যাহত থাকে, তাহলে রাজপথই জনগণের একমাত্র রাস্তা হয়ে দাঁড়াবে।’
টিবিএস রিপোর্ট
03 May, 2026, 08:10 pm
Last modified: 03 May, 2026, 09:36 pm
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

৭২-এর সংবিধানের ধারাবাহিকতার নামে দেশে আওয়ামী লীগের আদর্শ ও রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করার বা বারবার ফিরে আসার দরজা খোলা রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, '৭২-এর সংবিধানের এই ধারাবাহিকতার নামে আওয়ামী লীগের যে আদর্শ, আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করা বা বারবার ফিরে আসার একটি দরজা সবসময় খোলা রাখা হচ্ছে। বিএনপি এবার বুঝে হোক বা না বুঝে হোক, এই কাজটি করছে। এই কারণে আমরা বলেছি, টেকসই সংস্কার ও নতুন যাত্রার জন্য আমাদের সাংবিধানিক সংস্কার পরিষদ প্রয়োজন।' 

রবিবার (৩ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত 'জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট' শীর্ষক দিনব্যাপী জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।

চার পর্বের দিনব্যাপী এ অনুষ্ঠানের শেষ সেশনের শিরোনাম ছিল 'গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট'। 

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, '৫৪ বছর ধরে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের লড়াই করে যেতে হচ্ছে। এর জন্য বারবার আমরা জীবন দিয়ে যাচ্ছি। বারবারই নানান শক্তির বাধায় হোঁচট খাচ্ছি।'

তিনি বলেন, যারা সংস্কারের জন্য গণভোটে 'হ্যাঁ' ভোট দিয়েছে, তারা এই ভোটের প্রতিফলন দেখতে চায়। তারা যদি প্রতিফলন না দেখে, তাহলে ঘরে বসে থাকবে। জনগণ সঠিক সময়ের অপেক্ষায় আছে।

প্রথম অধিবেশনকে সরকার ব্যর্থ করেছে—মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, 'এই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ বাস্তবায়ন নিয়ে আমাদের আলোচনা করার কথা ছিল। সবকিছু বাদ দিয়ে সরকার তার মতো করে সংবিধান ও সংসদ পরিচালনা করেছে। এটা যদি অব্যাহত থাকে, তাহলে রাজপথই জনগণের একমাত্র রাস্তা হয়ে দাঁড়াবে।'

তার আগেই সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

নাহিদ বলেন, 'আমরা বলেছি, উচ্চকক্ষ লাগবে। কারণ বাংলাদেশে যেকোনো সরকার ক্ষমতায় এলে সংবিধান নিজের মতো সংশোধন করে নেয়। ফলে একটা ভারসাম্য দরকার।'

তিনি বলেন, 'সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে যেন একটি গণভোটের ব্যবস্থা থাকে। আমরা বলেছি, যেন সংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণ না হয়, নিয়োগে প্রধানমন্ত্রীর একক হাতে না থাকে। সর্বদলের সম্মতিতে গ্রহণযোগ্যভাবে তত্ত্বাবধায়ক সরকার যেন প্রতিষ্ঠা হয়, বিচার বিভাগের পৃথকীকরকণ হয়। এগুলো দিয়েই যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, তা নয়। তবে আমরা ধাপে ধাপে এগোতে চাই।'

সংবিধান সংস্কারের প্রসঙ্গে নাহিদ বলেন, 'আমরা সাংবিধানিক সংস্কারের কথা বলেছি। সংশোধনের মাধ্যমে এটা টেকসই হবে না। বিএনপি সংবিধানের মূলনীতি পরিবর্তন করতে চাইলে সেটি টেকসই হবে না, যেকোনো সময় এটা বাতিল হতে পারে। আমি সংসদে বলেছি, জিয়াউর রহমান এই ঐতিহাসিক ভুল করেছিল।'

Related Topics

টপ নিউজ

এনসিপি / নাহিদ ইসলাম / আ.লীগ / ৭২-এর সংবিধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সহিংসতার আশঙ্কা: ৫ জেলায় বিজিবি মোতায়েন
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]