Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
রাশিয়ার জন্য নিষিদ্ধ প্রযুক্তির ৯০ শতাংশই আসছে চীন থেকে

আন্তর্জাতিক

দ্য মস্কো টাইমস
03 May, 2026, 08:45 pm
Last modified: 03 May, 2026, 08:50 pm

Related News

  • অপ্রচলিত বাজারে কোথাও প্রবৃদ্ধি, কোথাও ধাক্কা বাংলাদেশের রপ্তানিতে
  • এআই প্রযুক্তির প্রসার ও ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রে চীনের ‘সবুজ জ্বালানি’ পণ্য রপ্তানিতে বড় উল্লম্ফন
  • আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন
  • বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • এলডিসি উত্তরণের পর সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী

রাশিয়ার জন্য নিষিদ্ধ প্রযুক্তির ৯০ শতাংশই আসছে চীন থেকে

সংশ্লিষ্ট সূত্রগুলো ব্লুমবার্গকে জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিষেধাজ্ঞার ফলে পশ্চিমা দেশগুলো থেকে সরাসরি প্রযুক্তি সংগ্রহের অবশিষ্ট পথগুলোও এখন রাশিয়ার জন্য রুদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় বেড়েছে চীন-নির্ভরতা।
দ্য মস্কো টাইমস
03 May, 2026, 08:45 pm
Last modified: 03 May, 2026, 08:50 pm
ছবি / আরটি

রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতাভুক্ত প্রযুক্তির জন্য চীনের ওপর মস্কোর নির্ভরতা বেড়ে এখন ৯০ শতাংশে দাঁড়িয়েছে। আনুষ্ঠানিক পরিসংখ্যানের বরাত দিয়ে গত শুক্রবার মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক বছর আগেও এই হারের পরিমাণ ছিল প্রায় ৮০ শতাংশ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত 'প্রযুক্তিগত সার্বভৌমত্ব' অর্জন এবং আমদানির বিকল্প অভ্যন্তরীণ উৎস তৈরির চেষ্টা সত্ত্বেও— এই নির্ভরতা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো ব্লুমবার্গকে জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিষেধাজ্ঞার ফলে পশ্চিমা দেশগুলো থেকে সরাসরি প্রযুক্তি সংগ্রহের অবশিষ্ট পথগুলোও এখন রাশিয়ার জন্য রুদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় বেড়েছে চীন-নির্ভরতা।

এই পরিসংখ্যানগুলো স্পষ্টভাবে ফুটিয়ে তুলছে যে, ইউক্রেন যুদ্ধের কারণে গত চার বছরেরও বেশি সময় ধরে চলা পশ্চিমা নিষেধাজ্ঞা— রাশিয়ার বাণিজ্যিক প্রবাহকে আমূল বদলে দিয়েছে। এটি রাশিয়াকে যেমন আরও বেশি চীনের অর্থনৈতিক বলয়ের মধ্যে ঠেলে দিচ্ছে, তেমনি মস্কোর ওপর বেইজিংয়ের প্রভাবও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

ব্লুমবার্গ তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, রাশিয়াকে দ্বৈত-ব্যবহারযোগ্য (বেসামরিক ও সামরিক উভয়কাজে ব্যবহারযোগ্য) প্রযুক্তি এবং এমনকি যুদ্ধে ব্যবহৃত ভূ-স্থানিক তথ্য সরবরাহ করার ক্ষেত্রে চীনের ভূমিকা সম্পর্কে ইইউ কর্মকর্তারা সম্পূর্ণরূপেই অবগত আছেন।
তা সত্ত্বেও, বেইজিংয়ের ওপর বড় ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে ইউরোপীয় সরকারগুলো এখনও দ্বিধান্বিত। মূলত চীনের পাল্টা অর্থনৈতিক প্রতিশোধমূলক ব্যবস্থার ভয়েই তারা এমন সতর্কতা অবলম্বন করছে।

ওয়াশিংটনভিত্তিক 'পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকস'-এর অর্থনীতিবিদ এলিনা রিবাকোভা গত ফেব্রুয়ারিতে ডয়চে ভেলেকে বলেছিলেন, পশ্চিমের সাথে বিচ্ছেদের ফলে রাশিয়া এখন অনেকটা "চীনের অনুগত রাষ্ট্রে" পরিণত হয়েছে।

তিনি আরও যোগ করেন, "চীন এখন রাশিয়ার জন্য এককভাবে বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হলেও, চীনের মোট রপ্তানির খুব সামান্য অংশই রাশিয়ায় যায়। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন; তাদের জন্য চীনই এখন প্রধান বাণিজ্যিক অবলম্বন।" কিন্তু দ্বিপাক্ষিক বাণিজ্যের হিসাবে এই অংকটা আবার কমও নয়।

রাশিয়ার গাইদার ইনস্টিটিউটের তথ্যমতে, গত বছর রাশিয়ার মোট রপ্তানির ২৭ শতাংশ ক্রয় করেছে চীন এবং রাশিয়ার আমদানির ৩৬ শতাংশের উৎসও ছিল এই দেশটি।

অথচ একই সময়ে চীনের মোট রপ্তানিতে রাশিয়ার অংশ ৩.২ শতাংশ থেকে কমে ২.৭ শতাংশে নেমে এসেছে। এটি মেক্সিকোতে চীনের মোট রপ্তানি অংশের কাছাকাছি এবং যুক্তরাষ্ট্রের চেয়ে অন্তত পাঁচ গুণ কম।

ব্রাসেলস-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক 'ব্রুগেল'-এর সিনিয়র ফেলো জসোল্ট দারভাস ডয়চে ভেলেকে বলেন, "রাশিয়া একটি বড় দেশ হলেও – তাদের স্বনির্ভর হওয়ার সক্ষমতা নেই। তাই তাদের এই পণ্যগুলো অন্য কোনো উৎস থেকে সংগ্রহ করতে হবে, আর সেই উৎসটি এখন ক্রমেই চীন হয়ে উঠছে।"

রিবাকোভা জানান, চীন পরোক্ষভাবে রাশিয়াকে পশ্চিমা পণ্য—বিশেষ করে বেসামরিক ও সামরিক উভয় ক্ষেত্রে ব্যবহারযোগ্য পণ্যগুলো পেতে ব্যাপকভাবে সহায়তা করেছে।

তবে প্রতিবেদনে চীনের কাস্টমস তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর ২০২৫ সালে প্রথমবারের মতো রাশিয়া ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য ৬.৫ শতাংশ কমে ১.৬৩ ট্রিলিয়ন ইউয়ান বা ২৩৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তথ্য অনুযায়ী, চীনে রুশ পণ্য রপ্তানি ৯.৯ শতাংশ হ্রাস পেয়েছে এবং রাশিয়ায় চীনের রপ্তানি কমেছে ৩.৪ শতাংশ।

রয়টার্সের গত আগস্টের এক প্রতিবেদনে জানানো হয়, দ্বিপাক্ষিক বাণিজ্যের এই শ্লথগতি ক্রেমলিনকে উদ্বিগ্ন করে তুলেছে।

রাশিয়ান সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ যেন আর না কমে—বেইজিং সফরের সময় প্রেসিডেন্ট পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে এই অনুরোধ করার পরিকল্পনাও করেছিলেন। কারণ রাশিয়ার অর্থনীতি এখন এই বাণিজ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে।

 

Related Topics

টপ নিউজ

রাশিয়া-চীন / দ্বিপাক্ষিক বাণিজ্য / প্রযুক্তি পণ্য / রপ্তানি / পশ্চিমা নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • অপ্রচলিত বাজারে কোথাও প্রবৃদ্ধি, কোথাও ধাক্কা বাংলাদেশের রপ্তানিতে
  • এআই প্রযুক্তির প্রসার ও ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রে চীনের ‘সবুজ জ্বালানি’ পণ্য রপ্তানিতে বড় উল্লম্ফন
  • আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন
  • বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • এলডিসি উত্তরণের পর সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]